This alert updates the previously published alerts below:
CAP Alert · Actual
Special Bulletin 05 - Deep Depression - North Bay - 23.09.2026
Special Bulletin No. 05 - Deep Depression over Northwest Bay - Signal 3 - 23.09.2026
Prepare
Chittagong , Cox'S Bazar , Mongla , Payra , North Bay of Bengal
The Deep Depression over west-central and adjoining northwest Bay of Bengal has moved westwards and now lies over northwest Bay of Bengal and adjoining west-central Bay (18.1°N, 84.8°E). It was located at 06 AM today (23 September 2026) about 900 km southwest of Chattogram, 880 km southwest of Cox's Bazar, 720 km south-southwest of Mongla and 750 km south-southwest of Payra seaport. It is likely to move further west-northwestwards and cross north Andhra Pradesh - south Odisha coast tonight (23 September 2026). Under its influence, Maritime Ports, North Bay of Bengal and adjoining coastal areas of Bangladesh may experience squally weather. Maximum sustained wind speed within 48 km of the deep depression center is about 50 km/h, rising to 60 km/h in gusts or squalls. Sea is rough near the deep depression center.
Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to keep hoisted local cautionary signal number three (3). All fishing boats and trawlers over the North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice.
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-০৫ - উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ - সতর্ক সংকেত ৩ - ২৩.০৯.২০২৬
Prepare
Chittagong , Cox'S Bazar , Mongla , Payra , North Bay of Bengal
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৮.১° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (২৩ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭২০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২৩ সেপ্টেম্বর, ২০২৬) রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ - দক্ষিণ উড়িয়া উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।